গরমে ত্বকের যত্নে কোন ময়েশ্চারাইজার ব্যবহার করবেন
সাধারণত গরমে ত্বকের যত্নে কোন ময়েশ্চারাইজার ব্যবহার করবেন, জেল না ক্রিম? আর এটি সম্পূর্ণ নির্ভর করবে আপনার ত্বকের ধরণ এবং জীবনযাপনের উপর।
তবে কেউ কেউ জেল ময়েশ্চারাইজার ব্যবহারে কমফোর্ট ফিল করে, আবার কেউ কেউ ক্রিম বেসড পণ্যের উপরই নির্ভর করে থাকে। কিন্তু আপনাকে জানতে হবে, কোন পণ্যটির কি কাজ বা দুটির কাজ কি একই না অন্য কোন পার্থক্য রয়েছে। আর এ সমস্ত বিষয়ে জানতে নিচের লেখাগুলো পড়তে থাকুন।
সূচিপত্রঃ গরমে ত্বকের যত্নে কোন ময়েশ্চারাইজার ব্যবহার করবেন
জেল ময়েশ্চারাইজার ব্যবহারের সুবিধা ও অসুবিধা
ক্রিম বেসড ময়েশ্চারাইজার ব্যবহারের সুবিধা ও অসুবিধা
ত্বকের শ্রেণীবিভাগ
কোন ত্বকের জন্য কোন ধরণের ময়েশ্চারাইজার ব্যবহারযোগ্য
জিজ্ঞাসিত বিভিন্ন প্রশ্নাবলীসমূহ
গরমে ত্বকের যত্নে কোন ময়েশ্চারাইজার ব্যবহার করবেন-শেষ কথা
জেল ময়েশ্চারাইজার ব্যবহারের সুবিধা ও অসুবিধাঃ
জেল ভিত্তিক ময়েশ্চারাইজারগুলোতে সাধারণত পানির পরিমাণ বেশি থাকে এবং ত্বকে এটি খুব দ্রুত শুষে নেয় এবং ত্বকের ওপরে কোনো ভারী স্তর তৈরি করে না। আর সবথেকে বড় সুবিধা হলো, এটি ত্বকের লোমকূপ বন্ধ করে না এবং ব্যবহার করার পর ত্বক থাকে হালকা ও সতেজ।
আরও পড়ুন ঃ মেহেদি ডিজাইন করার বিভিন্ন ট্রিপস
জেল ভিত্তিক ময়েশ্চারাইজারগুলো তাদের জন্য সহায়ক হতে পারে, যাদের ত্বক তৈলাক্ত, ব্রণের ভাব বেশি এবং বেশি ঘাম হয়। কারণ এটি আপনার ত্বকের আর্দ্রতা বজায় রাখবে এবং বেশি তেলতেলে ভাব সৃষ্টি হবে না। বর্ষাকালে সাধারণত গরম এবং আর্দ আবহাওয়ার কারণে ত্বকের অনেক সমস্যা তৈরি হয়ে থাকে। তাই এক্ষেত্রে আপনার ত্বকের জন্য উপরে বর্ণিত বিষয়গুলি যেমন-তৈলাক্ত ভাব, অতিরিক্ত ব্রণ, অতিরিক্ত ঘাম ইত্যাদি জনিত সমস্যাগুলি থাকে, তাহলে আপনি অবশ্যই জেল ভিত্তিক ময়েশ্চারাইজারগুলো ব্যবহার করতেই পারেন। তবে অনেকেই না বুঝেই বিভিন্ন ময়েশ্চারাইজার ব্যবহার করে থাকে, যার ফলশ্রুতিতে তাদের নিকট ময়েশ্চারাইজারের সুবিধাসমূহ হয়ে নানা অসুবিধার কারণসমূহ। এক্ষেত্রে আপনি আপনার ত্বকের জন্য যেমন- Pond's Super Light Gel অথবা Minimalist 10% Vitamin B5 Gel বা আপনার পছন্দের কোন ময়েশ্চারাইজার জেল ব্যবহার করতেই পারেন।
ক্রিম বেসড ময়েশ্চারাইজার ব্যবহারের সুবিধা ও অসুবিধাঃ
সাধারণত যাদের ত্বক শুষ্ক ও দীর্ঘসময় ধরে এসিতে কাজ করে থাকেন এবং বিশেষ করে রাতের স্কিন কেয়ারে বেশি প্রয়োজন, তাদের জন্য ক্রিম বেসড ময়েশ্চারাইজার উত্তম।
খেয়াল রাখতে হবে যে কোন ময়েশ্চারাইজারই সবার ত্বকের জন্য উপযুক্ত নাও হতে পারে। তাই ত্বকের ধরণ অনুযায়ীই আপনাকে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।
এক্ষেত্রে বলা যেতে পারে, গরমে যেমন জেল ময়েশ্চারাইজারগুলো আরাম দিতে পারে আবার শুষ্ক ত্বক বা এসি নির্ভর পরিবেশে দীর্ঘক্ষণ অবস্থান করার ক্ষেত্রে ক্রিম বেসড ময়েশ্চারাইজার ব্যবহার উত্তম হতে পারে। আসলে ক্রিম বেসড ময়েশ্চারাইজারগুলো ভারী এবং তেলভিত্তিক হয়ে থাকে। তাই এটি মূলত অতিরিক্ত শুষ্ক ত্বকের জন্যই তৈরি। বিশেষ করে বর্ষাকালে গরমের তারমাত্রা একটু বেশিই থাকে, আর এ সময়ে ক্রিম ব্যবহার করলে ত্বক তেলতেলে বা ভারী লাগতে পারে, যেটি আপনার জন্য অস্বস্তির কারণও হতে পারে। তাই পরিবেশ, কাজের ধরণ বা অবস্থানের উপর নির্ভর করে আপনাকে ময়েশ্চারাইজার নির্ধারণ করে নিতে হবে। আবার আপনি ইচ্ছে করলে কোন অভিজ্ঞ বিউটিশিয়ানের পরামর্শও গ্রহণ করতে পারেন।
ত্বকের শ্রেণীবিভাগঃ
বর্তমানে আমরা অনেকেই আছি, যারা না জেনেশুনেই যে কোন ক্রিম বা জেল ব্যবহার করে থাকি। এতে করে ফল হয় উল্টো। কারণ যে কারণে আমরা ত্বকে জেল বা ক্রিম ব্যবহার করি, তার কাঙ্খিত লক্ষ্য তো পূরণ হয়না, উপরন্তু ত্বকের নানা জাতীয় সমস্যা দেখ দিয়ে থাকে। তাই সর্বাগ্রে আপনাকে আপনার ত্বকের ধরণ বুঝতে হবে।
আরও পড়ুন ঃ প্রতিদিন কয় ঘন্টা ঘুমানো উচিত?
সাধারণত ত্বককে আমরা দুই ক্যাটাগরিতে ভাগ করে নিতে পারি, যেমন-তৈলাক্ত বা শুষ্ক। অর্থাৎ তৈলাক্ত ত্বকের সাথে যুক্ত হয় অতিরিক্ত ঘাম এবং ব্রণ। আর শুষ্ক ত্বকের বৈশিষ্ট্য হলো, এ জাতীয় ত্বক স্বাভাবিকের তুলনায় বেশি শুষ্ক এবং বিশেষ করে ঠাণ্ডা প্রবণ পরিবেশে দীর্ঘক্ষণ অবস্থান। এরপরেও যদি আপনার সিদ্ধান্ত নিতে কোন অসুবিধা হয়, তাহলে অভিজ্ঞ বিউটিশিয়ানের পরামর্শও গ্রহণ করে সিদ্ধান্ত নিতে পারেন।
কোন ত্বকের জন্য কোন ধরণের ময়েশ্চারাইজার ব্যবহারযোগ্যঃ
মনে করুন, আপনার ত্বক শুষ্ক কিন্তু আপনাকে দীর্ঘক্ষণ এসিতে বা ঠান্ডা জাতীয় পরিবেশে থাকা লাগে না। তাই বলে কি আপনি জেল ময়েশ্চারাইজার ব্যবহার করবেন, তা কিন্তু ঠিক নয়। কারণ ত্বকের যত্নে আপনি অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করবেন, তবে আপনার ত্বকের সঠিক ময়েশ্চারাইজার কোনটি তা আগে বুঝতে হবে। একটা বিষয় আপনাদের জেনে রাখা ভালো, সাধারণত ক্রিম বেসড ময়েশ্চারাইজারগুলোতে কোকো বাটার, শিয়া বাটার বা বিভিন্ন তেল জাতীয় উপদান মিশ্রিত থাকে, যার কারণে ক্রিম বেসড ময়েশ্চারাইজারগুলোর ঘনত্ব বেশি হয় এবং তা দীর্ঘ সময় ধরে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে থাকে। অনেকেই আছে, যারা ঘামে বেশি। এখন তারা যদি ক্রিম জাতীয় ময়েশ্চারাইজার ব্যবহার করে, তাহলে এটা কি ঠিক হবে? সুতরাং যে কোন ময়েশ্চারাইজার ব্যবহার করার আগে অবশ্যই আপনার ত্বকের ধরণ বুঝে ব্যবহার করাটাই উত্তম ও সঠিক হবে। মনে রাখবেন, যাদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত, ব্রণপ্রবণ অথবা বেশি ঘামে, তাদের জন্য অবশ্যই জেল ময়েশ্চারাইজার ব্যবহারই উত্তম। কেননা এতে করে আপনার ত্বকের আর্দ্রতা বজায় থাকবে, অতিরিক্ত তেলতেলে ভাব সৃষ্টি হবে না সর্বোপরি ত্বক থাকবে হালকা ও সতেজ। আশাকরি বুঝতে ও জানতে পেরেছেন, কোন ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজার ব্যবহার উত্তম।
জিজ্ঞাসিত বিভিন্ন প্রশ্নাবলীসমূহঃ
গরমে জেল না ক্রিম কোনটি ব্যবহার করা যেতে পারে
গরমে ত্বকের যত্নে কি ব্যবহার করবেন
গরমে ত্বকের যত্নে কোনটি ব্যবহৃত হতে পারে, জেল না ক্রিম
গরমে ত্বকের যত্নে কোন ময়েশ্চারাইজার ব্যবহার করবেন
বর্ষাকালে কোন ময়েশ্চারাইজার ব্যবহার করা যেতে পারে
তৈলাক্ত ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজার উপযোগী
শুষ্ক ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজারটি উপযোগী
জেল বেসড ময়েশ্চারাইজার কোন ত্বকের জন্য ব্যবহার করা যায়
ক্রিম বেসড ময়েশ্চারাইজার কোন ত্বকের জন্য ব্যবহার করা যেতে পারে
ময়েশ্চারাইজার ব্যবহারের সুবিধা ও অসুবিধা কি
ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজারটি ভালো
গরমে ত্বকের যত্নে কোন ময়েশ্চারাইজার ব্যবহার করবেন-শেষ কথাঃ
চলছে বর্ষাকাল আর সেইসাথে গরমের তীব্রতা। সুতরাং এই গরমে ত্বকের যত্নে কোন ময়েশ্চারাইজার ব্যবহার করবেন তা নির্ভর করছে সম্পূর্ণই আপনার ত্বকের ধরণ বা বৈশিষ্ট্যের উপর। আমরা অনেক সময় না জেনে বা বুঝেই অনেক কাজ করে ফেলি, যেটির প্রভাব বা প্রতিক্রিয়া আমাদের অনেক সমস্যা বয়ে নিয়ে আসে। তাই আজকের আলোচনায় গরমে ত্বকের যত্নে কোন ময়েশ্চারাইজার ব্যবহার করবেন বিষয়টি আপনারা আশাকরি বুঝতে পেরেছেন।
আরও পড়ুন ঃ রাজশাহী শহরে খাবার হোটেলের তালিকা
অর্থাৎ ত্বকের যত্নে অনেকেই অনেক কিছু করে থাকে, যেমন-কেউ কেউ কাঁচা হলুদ বেটে তা মুখে লাগায়, আবার অনেকে দুধের সরও মুখে দিয়ে রাখে, কেউ কেউ আপবার মুলতান মাটিসহ নানারকম প্রসাধনী দিয়ে ফেসপ্যাক করেও মুখে মেখে থাকে। আসলে এগুলো প্রত্যেকটাই বেশ সময় সাপেক্ষ। কিন্তু আপনি যদি একজন কর্মজীবি হয়ে থাকেন, তাহলে আপনাকে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী খাপ খাইয়ে চলতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কোন না কোন ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। তাই আজকের আলোচলায় গরমে ত্বকের যত্নে কোন ময়েশ্চারাইজার ব্যবহার করবেন বিষয়ে উপরে বর্ণিত তথ্যগুলি আশা করি মনোযোগ সহকারে পড়েছেন। সবশেষে উপরেল্লিখিত বিষয়ে আপনার দীর্ঘক্ষণ উপস্থিতি এবং সঙ্গে থাকার জন্য www.mithurajit.com এর পক্ষ হতে অনেক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url